০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুরে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত

Reporter Name
  • Update Time : ১২:৫৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১২ Time View

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা:
বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ঝিনাইদহের মহেশপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে (১০ সেপ্টেম্বর) ফতেপুর ইউনিয়ন পরিষদে উষা সমাজ কল্যাণ সংস্থা ও মানবাধিকার সংগঠন আরডিসির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উষা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফতেপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আসাদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা ও আরডিসির নির্বাহী প্রধান মো. আব্দুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়। পারিবারিক, সামাজিক ও মানসিক নানা সংকটে থাকা ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং তাদের পাশে দাঁড়ানো জরুরি। আত্মহত্যা প্রতিরোধে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে সচেতনতা তৈরি করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন পরিষদের সদস্য রেজাউল ইসলাম মন্টু, উজ্জ্বল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টরা।

বক্তারা আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরি এবং বিপদগ্রস্ত মানুষের প্রতি সহমর্মী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

মহেশপুরে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত

Update Time : ১২:৫৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬