০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুরে সরকারি ওষুধসহ নার্স আটক ডায়াগনস্টিক সেন্টারের মালিকের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : ০৪:৫৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / ৭৫ Time View

শামীম আহমেদ
মহেশপুর( ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা-

ঝিনাইদহের মহেশপুরে সরকারি ওষুধ অবৈধভাবে মজুত ও ব্যবহারের অভিযোগে মহেশপুর নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক নার্স ও প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ডায়াগনস্টিক সেন্টারের ভিতরে ব্যাপক অনিয়ম ধরা পড়ে।

অভিযানকালে নার্স শিরিনা আক্তারের বেডের নিচ থেকে সরকারি হাসপাতালের বিভিন্ন ধরনের ওষুধের মজুত পাওয়া যায়। সরকারি ওষুধ ক্লিনিকের কাজে ব্যবহার ও বিক্রির অভিযোগে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়া ডায়াগনস্টিক সেন্টারের মালিক ওবায়দুল হককে সরকারি ওষুধ অবৈধভাবে মজুত ও ব্যবহারের দায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জব্দ করা সরকারি ওষুধগুলো সিলগালা করা হয়। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অভিযান চলবে বলে জানিয়েছেন ইউএনও খাদিজা আক্তার।
মহেশপুর,ঝিনাইদহ

Tag :

Please Share This Post in Your Social Media

মহেশপুরে সরকারি ওষুধসহ নার্স আটক ডায়াগনস্টিক সেন্টারের মালিকের কারাদণ্ড

Update Time : ০৪:৫৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫