মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)কর্তৃক ভারতীয় মাদক এবং অবৈধভাবে সীমান্ত পারাপারকারী নাগরিক আটক।
- Update Time : ০৫:৫৬:৩০ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / ২১১ Time View

মিজানুর রহমান স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ান (৫৮ বিজিবি) এর অধীনস্থ গত ৫ আগস্ট মাঠিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫৩/১এস হতে আনুমানিক ৩,৩০ঘটিকার সময় বাংলাদেশের অভ্যন্তরে মকরধাসপুর গ্রামের কবর স্থানের দক্ষিণ পার্শ্ব হতে নায়েব সুবেদার মোঃ শরিফ উদ্দিন-এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামি বিহীন ৯৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।ওই দিনই বেলা আনুমানিক ৪’২০ঘটিকার সময় রাজাপুর বিওপি এলাকার সীমান্ত পিলার ৭১/৮ এস হতে আনুমানিক ১কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ছটাংগাপাড়া গ্রামের মোঃকরিম মিয়ার আম বাগানের মধ্যে হতে হাবিলদার আব্বাস আলী খন্দকারের নেতৃত্বে আসামি বিহীন ৭২ বোতল ভারতীয় ফেস্নিডিল উদ্ধার করা হয়।এছাড়া একই দিনে বেলা আনুমানিক ১ ঘটিকার দিকে সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭১/৮ এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঁশবাড়িয়া গ্রামের কাঁচা রাস্তার উপর হতে হাবিলদার মোঃ জুয়েল আহমেদের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতের গমন কালে ৪ জনকে আটক করা হয়। আটক কৃতের মধ্যে একজন পুরুষ নাম আনোয়ার( ৪৩)১জন মহিলা এবং২জন শিশু এরা বাংলাদেশী নাগরিক। আটককৃত ধুর মহেশপুর থানার সোপর্দ করা হয়েছে।
























