১২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় ৫ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামি ১৪ দিন পর হবিগঞ্জ থেকে গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : ১১:৪৩:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / ১৬ Time View

​মো: রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার)

মোংলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার ১৪ দিন পর প্রধান অভিযুক্ত ইয়ার মুহাম্মদ সুমীর (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (১৩ নভেম্বর) হবিগঞ্জ থেকে এসআরবি-৯-এর সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে মোংলা থানায় হস্তান্তর করা হয় এবং শনিবার (১৪ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর বিকেলে মোংলা বন্দর এলাকার মাধবী আবাসিক এলাকায় অভিযুক্তের বাসায় খেলতে যায় শিশুটি। এ সময় অভিযুক্তের স্ত্রী ঘুমিয়ে থাকায় চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে শয়নকক্ষে নিয়ে ধর্ষণ করা হয়। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে মোংলা বন্দর হাসপাতালে এবং অবস্থার উন্নতি না হওয়ায় পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রিসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা মো. ইব্রাহিম মিয়া ৩০ অক্টোবর মোংলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

​মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান আসামিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

​এদিকে মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) লেফটেন্যান্ট কর্নেল আরিফ বিল্লাহ জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্তকে সাময়িক বরখাস্ত এবং তাঁর নামে বরাদ্দকৃত আবাসিক ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

মোংলায় ৫ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামি ১৪ দিন পর হবিগঞ্জ থেকে গ্রেপ্তার

Update Time : ১১:৪৩:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬