১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর শংকরপুর চোপদার পাড়ায় র‍্যাব-৬ এর অভিযানে বিদেশী অ,স্ত্র সহ অ,স্ত্র ব্যবসায়ী আ,ট,ক।

Reporter Name
  • Update Time : ১২:১৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / ৬ Time View

ইয়াছিন আরাফাত (যশোর)
যশোর শহরে র‌্যাবের অভিযানে একটি বিদেশি পিস্তলসহ শাহাদৎ হোসেন (৪১) নামে এক কথিত অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাত সোয়া ৮টার দিকে শহরের শংকরপুর চোপদারপাড়া বারেক সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বী প্রিন্সের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে শাহাদৎ হোসেনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

পরে বাড়িতে তল্লাশি চালিয়ে ঘরের সামনে উপুড় করে রাখা একটি প্লাস্টিকের ব্যারেলের নিচ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাদৎ হোসেন দাবি করেছেন, উদ্ধার হওয়া অস্ত্রটি ভারত থেকে আনা হয়েছে।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে শাহাদৎ হোসেন অবৈধ অস্ত্র কারবারের সঙ্গে জড়িত বলে তাদের কাছে তথ্য ছিল। এছাড়া শংকরপুর রেললাইনের পাশে তার একটি ওয়েল্ডিং কারখানা রয়েছে। ওই কারখানায় গোপনে অস্ত্র তৈরি করা হতো কি না, সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিষয়ে র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বী প্রিন্স বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্তের মাধ্যমে এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

যশোর শংকরপুর চোপদার পাড়ায় র‍্যাব-৬ এর অভিযানে বিদেশী অ,স্ত্র সহ অ,স্ত্র ব্যবসায়ী আ,ট,ক।

Update Time : ১২:১৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬