০১:২২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর শার্শা থানা এলাকায় অভিযান চালিয়ে ৫৯৬ বোতল উইনকেরিক্স সহ আটক -২

Reporter Name
  • Update Time : ১২:৩৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ১০ Time View

উৎপল ঘোষ ক্রাইম রিপোর্টার :

যশোরের শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫৯৬ বোতল উইনকেরিক্স সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এসআরবি-৬, যশোর ক্যাম্প।
১০ নভেম্বর ২০২৬ ৩:৫৫ ঘটিকার সময় এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার শার্শা থানাধীন শ্রীকোনা গ্রামের চতুর আলীর মহেষভাঙ্গা খালের পার্শ্বে খড়ের গাদার ভিতর তল্লাশি চালিয়ে ৫৯৬ বোতল উইনকেরেক্স সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হলেন, ১। মোঃ জাকির হোসেন (৩২), পিতা- মোঃ আব্দুল বারী, ২। মোঃ মহিনুর ইসলাম (৩৩), পিতা- মোঃ শহিদ আলী, উভয় সাং- শ্রীকোনা, শার্শা, যশোর।
স্কোয়াড্রন লীডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন, কোম্পানী কমান্ডার, সিপিসি-৩,জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে এসআরবির চলমান অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার শার্শা থানায় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত আলামত ও আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

যশোর শার্শা থানা এলাকায় অভিযান চালিয়ে ৫৯৬ বোতল উইনকেরিক্স সহ আটক -২

Update Time : ১২:৩৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬