শাজাহানপুরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ০৭:৫৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- / ১৫৩ Time View

শাকিল রানা শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আমরুল ইউনিয়ন শাখার ০৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) আমরুল জোয়াদ্দারপাড়া খেলার মাঠে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুপস্থিততে ০৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানের সভাপতিত্বে, বিএনপি নেতা সাজেদুল হকের সঞ্চালনায় ইফতার মাহফিলের আয়োজন করে হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাজাহানপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আমরুল ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম রফিক,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরুল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ কামরুজ্জামান রাজা।
অনুষ্ঠানে আমরুল ইউনিয়ন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। ইফতার পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, আওয়ামী সরকারের দমন-পীড়ন উপেক্ষা করে বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমরুল ইউনিয়ন বিএনপির ০২ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান, ০৪ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আহসান হাবীব সাগর, ০৫ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আব্দুল হামিদ, ০৭ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক নুর আলম, ০৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাইজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুবেল আহম্মেদ, ০৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমজাদ মোহরী, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম খাজা, সাংগঠনিক সম্পাদক হাফিজার রহমান।
আমরুল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মশিউর রহমান বাবু,আমরুল ইউনিয়ন কৃষক দলের সভাপতি তৌহিদুল ইসলাম আতিক, সদস্য সচিব লিটন আহম্মেদ, ৮নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি খোরশেদ আলম, বিএনপি নেতা আব্দুর রহমান, তরিকুল ইসলাম,তইবর রহমান, শুকুর মাহমুদ, আনোয়ার হোসেন, মতিউর রহমান, ছাত্রদল নেতা এস.কে.সাগর মির্জা, আকাশ, আব্দুল্লাহ, সাকিব, নাজমুল, সুজনসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতার মাহফিলে বিপুলসংখ্যক নেতা-কর্মী স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

























