শিবচরের বিএনপি নেতা হাট উন্মুক্ত করে দিল দিতে হবে না ইজারা
- Update Time : ০৩:১৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- / ৩০১ Time View

সাহাবুদ্দিন মিয়া (শিবচর প্রতিনিধি)
আজ ১লা বৈশাখ সোমবার ( ১৪ এপ্রিল) মাদারীপুর জেলা বিএনপির সদস্য হাজী শাখাওয়াত হোসেন নান্নু বিএনপি নেতা । তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত জেল জুলুম নির্যাতনের শিকার হন,শিবচরে বিএনপির নাম নিলেই মামলা এবং বিভিন্ন অত্যাচারের শিকার হন । বর্তমান বাহাদুরপুর হাটের ইজারাদার।
তার দাবি ইজারার টাকা তার নিজ তহবিল থেকেই সরকারি কোষাগারে জমা করে দিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন বাহাদুরপুর হাটে কারোরই কোন ইজারা দিতে হবে না। এর মাধ্যমে আমরা কম মূল্যে জিনিসপত্র ক্রয় ও বিক্রয় করতে পারব।
বিএনপির নেতার এই কাজ গুলো আসলেই শিবচরের জনমানুষের জন্য পজিটিভ । আমরা আশাকরি সামনে এই ধরনের কাজ গুলো প্রতিযোগিতার সহিত আরও বাড়বে।সত্যিই অসাধারণ কাজ করেছে হাজী শাখাওয়াত হোসেন নান্নু।
এলাকার সাধারণ বাসিন্দাদের কাছে জিজ্ঞেসা করলে জানা যায় হাজী নান্নু অত্যন্ত একজন ভালো মনের মানুষ। হাজী শাখাওয়াত হোসেন নান্নু আরো বলেন শিবচরের মানুষের জন্য আমি মন থেকে কাজ করতে চাই । আগামীতে উন্নয়ন মূলক কাজের প্রতি আমার সুনজর থাকবে ।
























