শিবচরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
- Update Time : ০৩:২২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- / ৮২ Time View

সাহাবুদ্দিন মিয়া ( শিবচর’মাদারিপুর ‘প্রতিনিধি)
বিএনপির চেয়ারপার্সন ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের ছাত্রদলের নেতৃত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । বেশ কিছুদিন ধরে গুরুতরভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তিন বারের সফল আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া । তার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় আজ সন্ধ্যায় বন্দরখোলা ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । এসময়ে দোয়া দরুদ শরীফ পরে দেশনেত্রীর জন্য দোয়া করা হয় । বন্দরখোলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী সাজ্জাদ হোসেন শাহ-আলম বলেন , তিনবারের সফল আপোসহীন দেশনেত্রী দেশ মাতা বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। বেশ কিছুদিন ধরে আমাদের গনতন্ত্রের মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া’র অবস্থা সংকটময় তাই সবাই তার জন্য দোয়া করবেন । আপনারা আমাদের গনতন্ত্রের মাতা ও আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র জন্য দোয়া করবেন তিনি যাতে খুব শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারেন । এসময়ে উপস্থিত ছিলেন শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের ছাত্রদলের সভাপতি প্রার্থী সাজ্জাদ হোসেন শাহ-আলম , ফরহাদ হোসেন , মিরাজ মোল্লা সহ ইউনিয়ন ছাত্র দলের সর্বস্তরের নেতাকর্মীরা । এছাড়া বন্দরখোলা ইউনিয়ন বিএনপির সাধরান নেতাকর্মী সহ আরো উপস্থিত ছিলেন সন্ন্যাসীর চর ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা।
























