০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরা জেলা বিএনপির নতুন কমিটির অনুমোদনে শহরে আনন্দ র‌্যালি

Reporter Name
  • Update Time : ০৯:২৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১০৮ Time View

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরা জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে ৩ জানুয়ারী সোমবার বিকাল সাড়ে ৫টায় সাতক্ষীরা শহরের কামালনগর এলাকা থেকে আনন্দ র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল আহমেদ মানিক, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান মুকুল, জেলা তাঁতি দলের আহবায়ক হাসান শাহরিয়ার রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, এর আগে গত ১৬ জানুয়ারি খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের সিদ্ধান্ত অনুযায়ী জেলা বিএনপির অন্তর্গত ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা বিএনপির সম্মেলন সফল করতে চারটি সাংগঠনিক টিম গঠন করা হয়। একই সঙ্গে সব সম্মেলন শেষে ২৩ ফেব্রুয়ারি সাতক্ষীরা জেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করে সাংগঠনিক টিম।
এর মধ্যে সাতক্ষীরা-১ নির্বাচনী এলাকার জন্য জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসান, সাতক্ষীরা-২ এর জন্য জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৃণাল কান্তি, সাতক্ষীরা-৩ নির্বাচনী এলাকার জন্য জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ও সাতক্ষীরা-৪ নির্বাচনী এলাকার জন্য জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলীমকে প্রধান করে চারটি আহ্বায়ক কমিটি করা হয়।
একই সঙ্গে প্রত্যেকটি টিমে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে দুই থেকে তিন সদস্যকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়। পাশাপাশি উপজেলা-পৌর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবরা পদাধিকার বলে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সাংগঠনিক টিমের সদস্য মনোনীত করার জন্য বলা হয়।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু স্বাক্ষরিত গত ১৬ জানুয়ারির ওই চিঠিতে এ তথ্য জানানো হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

সাতক্ষীরা জেলা বিএনপির নতুন কমিটির অনুমোদনে শহরে আনন্দ র‌্যালি

Update Time : ০৯:২৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫