০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সারাদেশে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ড্রোন উড়ানো নিষিদ্ধ
Reporter Name
- Update Time : ০৬:৪৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০৪ Time View

ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে আগামী ৫ দিন ড্রোন ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক।
মঙ্গলবার বেবিচকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ‘সাধারণভাবে’ সারাদেশে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ থাকবে।
তবে এই নিষেধাজ্ঞা আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর জন্য প্রযোজ্য হবে না।
এছাড়া সরকারি বা বেসরকারি ব্যক্তি বা সংস্থার পরিচালিত গবেষণা, জরিপ, কৃষিকার্য ও পরিবীক্ষণ কার্যক্রম এবং সরকারি সংস্থা আয়োজিত অনুষ্ঠান সম্প্রচার প্রয়োজনে বেবিচকের কাছে আবেদন করে সংশ্লিষ্ট সব এজেন্সির ছাড়পত্রপ্রাপ্তি সাপেক্ষে ড্রোন ওড়ানোর অনুমতি পাওয়া যাবে।
বেবিচক বলছে, নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ব্যক্তি ড্রোন ওড়ালে তা বেসামরিক বিমান চলাচল আইন ২০১৭ এর ২৪ ধারার অধীনে অপরাধ হিসেবে গণ্য হবে।
Tag :






















