আফগানিস্তানে ভূমিকম্প: মৃতের সংখ্যা ছয়শো ছাড়াল, আশঙ্কা আরও বৃদ্ধি
- Update Time : ০১:৪৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ১৪৯ Time View

ক্রাইম রিপোর্টারঃ মোঃ শাহারিয়ার (স্বাধীন)
দৈনিক লিখনি অনলাইন
আফগানিস্তানে ছয় মাত্রার এক ভূমিকম্পে ছয়শোর বেশি মানুষ নিহত হয়েছেন বলে আশংকা করছে দেশটির তালিবান সরকার। দেশটির প্রত্যন্ত অঞ্চলে এ ভূমিকম্প হওয়ায় ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনো পুরোপুরি পাওয়া যায়নি, ফলে হতাহতের সংখ্যা আরো বাড়ার আশংকা।
প্রতি পাঁচ মিনিটে একজন আহত আসছে, বলছেন আফগানিস্তানের একটি হাসপাতালের চিকিৎসক
আফগানিস্তানের কুনার প্রদেশের রাজধানীর প্রধান হাসপাতালের চিকিৎসক মুলাদাদ জানিয়েছেন, ভূমিকম্পের পর তিনি সারারাত ঘুমাতে পারেননি। হাসপাতালটিতে আহতদের চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন তিনি।
তিনি বলেছেন, পুরো হাসপাতাল আহতদের দিয়ে পূর্ণ হয়ে গেছে। প্রতি পাঁচ মিনিটে একজন করে আহত হাসপাতালে আসছে চিকিৎসার জন্য।
এই চিকিৎসকের দেওয়া তথ্য অনুযায়ী, গত কয়েক ঘণ্টায় নারী ও শিশুসহ ১৮৮ জন আহত হাসপাতালটিতে ভর্তি হয়েছে। তিনি বলেন, হাসপাতালে কোনো শয্যা খালি নেই। ফলে অনেকে আহত রোগীকে মেঝেতে রেখা চিকিৎসা দিতে হচ্ছে।
ডা: মুলাদাত পরিস্থিতিটাকে সংকট হিসেবে উল্লেখ করেন।
আরেকটি প্রদেশ নানগারহার এর প্রধান হাসপাতালে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫০ জন আহতের চিকিৎসা চলছে।
(আফগানিস্তানের নানগারহার প্রদেশে প্রধান হাসপাতাল এ পর্যন্ত ২৫০ জন আহত ভর্তি)।
আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছাকাছি শক্তিশালী ভূমিকম্পে শতাধিক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। দেশটির তালেবান সরকার আশঙ্কা করছে, শুধুমাত্র কুনার প্রদেশেই ‘শত শত মানুষ’ নিহত হতে পারে। পাহাড়ি ও দুর্গম এলাকায় উদ্ধার তৎপরতা চালাতে বেশ বেগ পোহাতে হচ্ছে।
রিখটার স্কেলে ছয় মাত্রার এই ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অসংখ্য গ্রাম।
আফগানিস্তানের স্থানীয় কর্মকর্তারা বিবিসিকে এসব তথ্য জানিয়েছেন। তাঁরা বলেছেন, নানগারহার ও কুনার প্রদেশে ভূমিকম্পের কারণে আহত ১১৫ জনের বেশি মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় গতকাল রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর থেকে অন্তত আরও তিনটি কম্পন হয়েছে। সেগুলোর মাত্রা ছিল চার দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক দুই এর মধ্যে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েক সেকেন্ড কম্পন টের পাওয়া যায়।
প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে।
দেশটির তালেবান সরকারের একাধিক সূত্র জানিয়েছে, ডজনখানেক ঘরবাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। সরকারি কর্মকর্তারা মানবিক সংস্থাগুলোকে দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার তৎপরতায় সহায়তা করার আহ্বান জানিয়েছেন।
এসব এলাকার বেশ কিছু স্থানে ভূমিধ্বস ও বন্যার কারণে আকাশপথ ছাড়া অন্য কোন মাধ্যমে সেখানে পৌঁছাতে পারছে না উদ্ধারকর্মীরা।

























