১১:৫১ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কালাদহে মোবাইল কোর্ট: মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড।

Reporter Name
  • Update Time : ০৬:১৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / ১৭ Time View

মোঃ মোখলেছুর রহমান ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কালাদহ ইউনিয়নের সুশুতি বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (০৫ জুলাই ২০২৬) রাত ৯টা ১০ মিনিটে পরিচালিত এ অভিযানে মাদক সেবনের অপরাধে তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়। এর মধ্যে দুইজনকে তিন মাস করে এবং একজনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং জনস্বার্থে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে, মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করায় কালাদহ ইউনিয়নের সচেতন যুবসমাজের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তাদের মতে, সুস্থ, সচেতন ও ইতিবাচক মনোভাবসম্পন্ন জনগণের সহযোগিতায় মাদক নির্মূলে আরও কার্যকরভাবে এগিয়ে যাওয়া সম্ভব।

Tag :

Please Share This Post in Your Social Media

কালাদহে মোবাইল কোর্ট: মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড।

Update Time : ০৬:১৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬