১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় স্কুল ছাত্রীর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়ানোর ঘটনায় শিক্ষক র‍্যাবের হাতে গ্রেফতার

Reporter Name
  • Update Time : ০২:২১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • / ২৬১ Time View

জিলহজ খান স্টাফ রিপোর্টার:

র‍্যাবের অভিযানে শিক্ষক কর্তৃক ছাত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর ঘটনায় পর্নোগ্রাফি মামলার এজাহার নামীয় প্রধান আসামি মোঃ শাহিন ইসলাম (৩০) নামের শিক্ষক গ্রেফতার হয়েছে।

শনিবার (১৬ আগষ্ট) র‍্যাব-১২, সিপিসি-১ এবং র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালীর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিকালের দিকে নোয়াখালী জেলার সুধারাম থানাধীন পৌরসভার হাউজিং সেন্টার রোড সংলগ্ন সুরমা ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী মোঃ শাহিন ইসলাম মেহেরপুর জেলার গাংনী থানাধীন সাহারবাটি এলাকার শহিদুল ইসলামের ছেলে। আসামী শাহিন কুষ্টিয়া শহরের শাহীন ক্যাডেট স্কুলের একজন শিক্ষক।

শনিবার (১৬ আগস্ট) রাতে র‍্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অফিসিয়াল মেইল থেকে কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার পিপিএম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব সুত্রে জানা যায়, কুষ্টিয়া জেলার সদর থানা এলাকায় শাহীন ক্যাডেট স্কুলের একজন শিক্ষক শাহিন কর্তৃক ৭ম শ্রেণীর ছাত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর ঘটনা ঘটে। উক্ত ঘটনার প্রেক্ষিতে কুষ্টিয়া জেলার সদর থানায় পর্নোগ্রাফি আইনে ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৩)/৫/৬ ধারায় একটি মামলা রুজু হয়। যার মামলা নং-৬ তারিখ ০৭/০৮/২০২৫।
এরই ধারাবাহিকতায় র‍্যাব-১২, সিপিসি-১ এবং র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালীর যৌথ আভিযানিক দল
গোপন সংবাদের ভিত্তিতে উক্ত মামলার এজাহার নামীয় প্রধান আসামি মোঃ শাহিন ইসলাম (৩০) কে গ্রেফতার করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

কুষ্টিয়ায় স্কুল ছাত্রীর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়ানোর ঘটনায় শিক্ষক র‍্যাবের হাতে গ্রেফতার

Update Time : ০২:২১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫