কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি সোহান আহমেদ তুফানের জন্মদিন উদযাপিত
- Update Time : ০৯:২৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১২ Time View

কুষ্টিয়া প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কুষ্টিয়া সরকারি কলেজ শাখার মাননীয় সভাপতি মোঃ সোহান আহমেদ তুফানের শুভ জন্মদিন অত্যন্ত আনন্দঘন, উৎসবমুখর ও সোহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন। পরবর্তীতে সকলের উপস্থিতিতে এক অনাড়ম্বর কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মদিনের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত সবাই সভাপতি মোঃ সোহান আহমেদ তুফানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের সর্বাঙ্গীন সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়া বক্তারা বলেন, “সোহান আহমেদ তুফানের দক্ষ নেতৃত্ব ও অনন্য সাংগঠনিক ভূমিকা কুষ্টিয়া সরকারি কলেজে ছাত্র অধিকার রক্ষা এবং সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।” তাঁর বলিষ্ঠ ও সুসংগঠিত নেতৃত্বে আগামী দিনে কুষ্টিয়া সরকারি কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদ আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।





















