১১:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত,

Reporter Name
  • Update Time : ১১:০৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / ৯ Time View

মুহাম্মদ নেজাম উদ্দিন স্টাফ রিপোর্টার চট্রগ্রাম:-

​মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, লেলাং মাহালিয়া টিলা শাখার ব্যবস্থাপনায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অত্যন্ত সুন্দর ও আনন্দঘন পরিবেশে অদ্য ২৯শে আগস্ট ২০২৬ইংরেজী শনিবার অনুষ্ঠিত হয়েছে।​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বন্দেরাজা এ. মহিলা দাখিল মাদ্রাসার ছাত্র মোঃ রাকিব হোসেন। পবিত্র নাতে রাসুল (সাঃ) পরিবেশন করেন শাখার সহ-ধর্মীয় সম্পাদক আলী মর্তুজা এবং মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন ধর্মীয় সম্পাদক মোঃ ফাহিম।অনুষ্ঠানে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, লেলাং মাহালিয়া টিলা শাখার সম্মানিত সভাপতি মোঃ হাসান আলী শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি (গ) জোনের সমন্বয়কারী মাস্টার মোহাম্মদ কবির আহমেদ এবং সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী একাডেমীর সদস্য মাওলানা মিনহাজ ইসলাম।​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ​ডাঃ আনিস উদ্দিন সোহেল, সমন্বয়কারী, ফটিকছড়ি (গ) জোন।​মাওলানা আবুল হাশেম রেজবী, সুপার, বন্দেরাজা এ. মহিলা দাখিল মাদ্রাসা।​সোনিয়া বড়ুয়া, শিক্ষিকা, লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয়।​মমতা দেবী, শিক্ষিকা লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয়।​এছাড়া লেলাং মাহালিয়া টিলা শাখার সম্মানিত সম্পাদকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।​অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।উল্যেখ- বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসএসি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ শিক্ষার্থীর মাঝে এই সম্মাননা প্রদান করেন।শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাদের হাতে সম্মাননা ক্রেস্ট এবং “আম্মাজান” ও “বেলায়তে মোতলাকা” বই দুটি তুলে দেওয়া হয়।​পরবর্তীতে মিলাদ ও কিয়াম পরিচালনা করেন কমিটির ধর্মীয় সম্পাদক মোহাম্মদ ফাহিম। সবশেষে সমাপনী বক্তব্য প্রদান ও আখেরি মোনাজাত পরিচালনা করেন শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান।​শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা ও শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এই সুশৃঙ্খল অনুষ্ঠানটির সার্বিক সহায়তার জন্য শাখার সম্মানিত প্রবাসী সদস্য মোহাম্মদ সিরাজ ও এম. কে. আলম-এর প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত,

Update Time : ১১:০৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬