খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল
- Update Time : ০১:২১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ৯ Time View

লিখনী ডেক্স:সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে যশোর জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার যশোর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে, লালদীঘির পাড় সংলগ্ন এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক নার্গিস বেগম। এ ছাড়া উপস্থিত ছিলেন , বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সভাপতি সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মুলুক চাঁদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বিএনপির অতীতের বিভিন্ন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি বলেন, বিভিন্ন সময়ে বিএনপির নেতাকর্মীরা রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে কারাবরণ, হামলা ও মামলার শিকার হয়েছেন।তিনি বেনাপোল পৌর বিএনপির একটি অনুষ্ঠানের স্মৃতিচারণ করে বলেন, ওই সময় বিএনপির একটি কর্মসূচিতে এক কর্মীকে চার হাত-পা ধরে তিনতলার ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল। গুরুতর আহত ওই ব্যক্তি দীর্ঘ ২৮ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান বলেও তিনি উল্লেখ করেন।
বক্তব্যে বেগম খালেদা জিয়ার সরকারের সময় নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষার প্রসারে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি মেয়েদের শিক্ষায় উপবৃত্তি, নারীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তামূলক বিভিন্ন কর্মসূচির বিষয়ে বক্তব্য দেন।
পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং বিএনপির নেতাকর্মীদের কল্যাণ কামনা করা হয়।
দোয়া মাহফিলে জেলা ও নগর বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন























