১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার পাইকগাছায় মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা ও আলোচনা অনুষ্ঠান।।

Reporter Name
  • Update Time : ১১:৫২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / ৮৮ Time View

সোহেল রানা প্রতিনিধি খুলনা জেলা।।
মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর উপলক্ষে পাইকগাছা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (গভঃ রেজিঃ নং কে–২১৬৫) এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব আব্দুর রাজ্জাক সানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জনাব আব্দুর রাজ্জাক সানা বলেন,১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আমরা আজ একটি স্বাধীন দেশ পেয়েছি। বিজয় দিবস আমাদের শুধু আনন্দের দিন নয়, বরং দেশপ্রেম, ত্যাগ ও দায়িত্ববোধের শিক্ষা দেয়। ইমারত নির্মাণ শ্রমিকরা দেশের উন্নয়নের অগ্রসৈনিক। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও দেশের অগ্রযাত্রায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব, ইনশাআল্লাহ।এ সময় সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন,মহান বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল শ্রমিককে সংগঠিত হতে হবে। শ্রমিকদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সবসময় পাশে থাকবে।বক্তব্য শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

খুলনার পাইকগাছায় মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা ও আলোচনা অনুষ্ঠান।।

Update Time : ১১:৫২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫