খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাবে নব নির্বাচিত কমিটির সহ সম্পাদক মোঃ মোশারফ হোসেন
- Update Time : ০৩:৪৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ১০ Time View

স্টাফ রিপোর্টারঃ
দৈনিক লিখনী সংবাদ পত্রিকার সহ সম্পাদক মোঃ মোশারফ হোসেন খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাবের নব-নির্বাচিত কমিটির সহ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও গণমাধ্যমের স্বার্থে কাজ করার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিক কমিটি। ২২ আগস্ট (শনিবার) বিকাল ৫টায় নগরীর সোনাডাঙ্গা এলাকার ১২৫/৬ সাত্তার বিশ্বাস সড়কের প্রধান কার্যালয়ে আয়োজিত পরিচিতি সভার মধ্য দিয়ে নতুন কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।পরিচিতি সভায় অতিথিদের মাঝে কমিটির নেতৃবৃন্দের উপস্থিতি, সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও গণমাধ্যমের স্বার্থে কাজ করার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিক কমিটি। শনিবার (২২ আগস্ট) বিকাল ৫টায় নগরীর সোনাডাঙ্গা এলাকার ১২৫/৬ সাত্তার বিশ্বাস সড়কের প্রধান কার্যালয়ে আয়োজিত পরিচিতি সভার মধ্য দিয়ে নতুন কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুস্তাফিজ গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা কাস্টমস ক্লিয়ারিং এ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশনের সভাপতি মোশাররফ হোসেন, দৈনিক জন্মভূমি নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের, বাংলা নিউজ টিভি’র ২৪ ডট কম প্রধান সম্পাদক কাজী মিজানুর রহমান। খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাবের নবনির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন, সভাপতি খন্দকার কষ্ট, কার্যকারী সভাপতি শাহবাজ জামান দৈনিক গণকন্ঠ, মোঃ আলতাফ হোসেন সহ-সভাপতি বাংলা নিউজ টিভি, সরদার আবু তাহের সহ-সভাপতি দৈনিক জন্মভূমি,মোঃ আফজাল হোসেন সহ-সভাপতি জাতীয় দৈনিক ভোরের চেতনা,এম ডি আলমগীর খান, সহ সভাপতি দৈনিক আজকের দিন,মামুন রেজা সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ,মাসুম রেজা যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আপডেট,এস এম মমিনুর রহমান সহ-সাধারণ সম্পাদক দৈনিক প্রতিদিনের কথা, আশিকুর রহমান সহ-সাধারণ সম্পাদক দৈনিক খুলনা অঞ্চল, সহ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, দৈনিক লিখনী সংবাদ,মোঃ জাহিদুল ইসলাম রাজা সহ-সম্পাদক ভোরের খুলনা, রাজু খান সাংগঠনিক সম্পাদক দৈনিক খুলনা প্রতিদিন, রফিকুল ইসলাম রাজু সহ সাংগঠনিক সম্পাদক ভোরের খুলনা,মোঃ জোবায়ের ইসলাম অলি কোষাধ্যক্ষ দৈনিক জবানবন্দি,সোনিয়া তালুকদার দপ্তর সম্পাদক, দৈনিক বাংলাদেশ সমাচার, রাসেল মিনা সহ-দপ্তর সম্পাদক দৈনিক দিগন্তর,সাকিব ইসলাম রাজু প্রচার সম্পাদক প্রবাহ নিউজ, ফাতেমা আক্তার আইন বিষয়ক সম্পাদক দৈনিক বিপ্লবী জনতা,খলিলুর রহমান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলা নিউজ টিভি,সোহানা খান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দৈনিক দিগন্তর,মোহন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক উহার আলো, মোঃ সাকিব হোসেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রবাহ নিউজ, সুকেশ সরকার, সমাজকল্যাণ সম্পাদক, দৈনিক ক্রাইম ওয়াচ রিপোর্ট,মোহাম্মদ আলমগীর হোসেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক খুলনা টাইম,হাফেজ মহসিন ধর্ম বিষয়ক সম্পাদক দেশ বাংলা নিউজ,নির্বাহী সদস্য হলেন কাজী মিজানুর রহমান বাংলা নিউজ টিভি, নুরুল ইসলাম বাংলা নিউজ টিভি,রাজিব রঞ্জন, দি ডেইলি রিকর্ডার বাংলাদেশ, শাকিলুজ্জামান বাংলা নিউজ টিভি, মোঃ আসাদুজ্জামান গাজী বাংলা নিউজ টিভি, এমডি মাহমুদুর রহমান বাংলা নিউজ,সাজ্জাদ রহমান খুলনা সংবাদ, এস বি সোহাগ খুলনা সংবাদ।সভায় উপস্থিত সাংবাদিকরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দ্বায়ীত্ব, অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিচিতি সভায় বক্তারা বলেন, খুলনা বিভাগের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার ক্ষেত্রে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। উল্লেখ্য, ৫১ সদস্যবিশিষ্ট এই দ্বিবার্ষিক কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নাম সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।

























