১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গঙ্গাচড়ায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আব্দুর রাজ্জাক গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • Update Time : ০৮:০৮:১০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / ১৪ Time View

আগামীর ন্যায়বিচার—আজকের পদক্ষেপ, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

রোববার (৮ মার্চ) উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার  মোছা. জেসমিন আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী বলেন, ‘নারীর ক্ষমতায়ন ছাড়া কোনো দেশ ও সমাজের টেকসই উন্নয়ন সম্ভব নয়।’

এজন্য নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষায় সমাজের সব স্তরের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘নারী যদি নিরাপদ ও সম্মানজনক পরিবেশে এগিয়ে যেতে পারে, তাহলে দেশ আরও দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে।’

নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য রোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতার। এছাড়া বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাশার এবং গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী নেত্রী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গ্রাম বিকাশ কেন্দ্র, কুষ্ঠ ও প্রতিবন্ধী সংস্থা, সীড এবং ইএসডিও–পিপিইপিপি–ইইউ সহযোগিতা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

গঙ্গাচড়ায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৮:০৮:১০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬