০৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় বিএনপির অফিস ঘিরে উত্তেজনা: ককটেলসদৃশ বস্তু উদ্ধার

Reporter Name
  • Update Time : ০৯:২৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৬৫ Time View

নাঈম ইসলাম :- গাইবান্ধা।

গাইবান্ধা-৫ আসনের সাঘাটা উপজেলার বারকোনা বাজারে বিএনপির নির্বাচনি অফিসের সামনে থেকে একটি ককটেলসদৃশ সন্দেহজনক বস্তু উদ্ধার করেছে যৌথ বাহিনী।

রবিবার দুপুরে পাকা সড়কের পাশে অবস্থিত বিএনপির নির্বাচনি অফিসের সামনে বস্তুটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। কিছুক্ষণ পর সেনাবাহিনীর সদস্যরাও সেখানে যোগ দেন।

যৌথ বাহিনীর উপস্থিতিতে ঘটনাস্থলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং জনসাধারণকে নিরাপত্তার স্বার্থে এলাকা থেকে দূরে সরিয়ে রাখা হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে লাল কসটেপে মোড়ানো ককটেলসদৃশ বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Please Share This Post in Your Social Media

গাইবান্ধায় বিএনপির অফিস ঘিরে উত্তেজনা: ককটেলসদৃশ বস্তু উদ্ধার

Update Time : ০৯:২৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬