জ্যোতি ফোরামের ‘বার্ষিক সবুজ অভিযান’ সম্পন্ন,
- Update Time : ১২:২৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ১৮৬ Time View

মুহাম্মদ সাইফুল্লাহ ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি:-
“এই ক্ষণস্থায়ী জীবনে মানব অন্তরে হক্কুল ইবাদের প্রতিষ্ঠা এবং স্রষ্টা ও সৃষ্টির গভীর সম্পর্ক উপলব্ধির শিক্ষা দেয় মাইজভাণ্ডারী দর্শন।পরিবেশের ভারসাম্য রক্ষায় ‘সবুজ অভিযান’ কর্মসূচি শিশু-কিশোর ও সচেতন মানুষের অন্তরে হক্কুল ইবাদের শিক্ষা প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করবে।”
হক্কুল ইবাদ ও পরিবেশগত দায়বদ্ধতার অংশ হিসেবে মাইজভাণ্ডারী আদর্শবাহী ছাত্র ও যুব সংগঠন জ্যোতি ফোরামের বার্ষিক ও ধারাবাহিক কার্যক্রম ‘সবুজ অভিযান ২০২৫’-এর উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন জ্যোতি ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, বিশিষ্ট মাইজভাণ্ডারী লেখক ও গবেষক জনাব মুহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী।
আজ ২৯ আগস্ট ২০২৫ ইংরেজি,শুক্রবার বিকেল ৫টায় জ্যোতি ফোরামের কেন্দ্রীয় কার্যালয় “শোকর-এ মওলা মনজিল”-এ উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার ইসতিয়াকের সঞ্চালনায়
উক্ত অনুষ্ঠানে জ্যোতি ফোরামের সভাপতি জনাব জয়নাল আবেদীন আজাদ তাওরাতের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্যগণ—জনাব মোহাম্মদ ওমর ফারুক,শফিউল আজিম সুমন,মোহাম্মদ আজম এবং রাজর্ষী বড়ুয়া। এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্যামল দাস।
অনুষ্ঠানে জ্যোতি ফোরামের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পরিবেশ-সচেতনতা বৃদ্ধিমূলক শিক্ষাদান করেন।
পরিশেষে,স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ ও তাদের অভিভাবকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।


























