০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহেরকালীগঞ্জে ২ ক্লিনিকে ৫০ হাজার টাকা জরিমানা।

মোঃ তৌফিকুর রহমান রাজন 
  • Update Time : ১১:৩০:০২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / ২ Time View

ঝিনাইদহের কালীগঞ্জে পরিবেশ আইন লঙ্ঘন ও অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা দেওয়ার অপরাধে দুটি বেসরকারি ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত)।

বুধবার (২০ মে) বিকেলে কালীগঞ্জ শহরের মেইন বাস স্ট্যান্ড ও যশোর রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ।

আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬(গ) অনুযায়ী ঝুঁকিপূর্ণ বর্জ্য (ক্লিনিক্যাল বর্জ্য) উৎপাদনের দায়ে সেবা ক্লিনিককে ৩০ হাজার টাকা এবং নাজমা ক্লিনিককে ২০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিক আদায় করা হয়।
অভিযানকালে ক্লিনিক দুটিতে অত্যন্ত সংকীর্ণ জায়গা, চরম পরিচ্ছন্নতার অভাব ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ব্যবহারের পর চিকিৎসা সরঞ্জাম (যেমন- সিরিঞ্জ, ব্যান্ডেজ) নিয়ম অনুযায়ী ধ্বংস না করা, অপরিষ্কার শৌচাগার ও নোংরা ওয়ার্ডসহ রোগীর নিরাপত্তার বিষয়ে চরম উদাসীনতা ও স্বাস্থ্যঝুঁকি পরিলক্ষিত হয়। এ সময় ক্লিনিক মালিকদের কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়।

অভিযানকালে ঝিনাইদহ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, স্থানীয় মেডিকেল অফিসার এবং কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ জানান, জনস্বার্থে ও চিকিৎসাসেবার মান বজায় রাখতে এ ধরণের নিয়মতান্ত্রিক অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ঝিনাইদহেরকালীগঞ্জে ২ ক্লিনিকে ৫০ হাজার টাকা জরিমানা।

Update Time : ১১:৩০:০২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬