০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক সম্রাট মোবারক আটক-১
Reporter Name
- Update Time : ০১:২১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / ২১৫ Time View

মিজানুর রহমান–স্টাফ রিপোর্টার
সোমবার বিকালে ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ইয়াবাসহ একজন আটক।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এর তত্ত্বাবধানে পরিদর্শক জনাব শেখ মোস্তাফিজুর রহমান সহ বিভাগীয় স্টাফদের সমন্বয়ে একটি রেইডিং টিম গঠন করে জেলার মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের বাগাডাঙ্গা গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে মোবারোক হোসেন (মোবা)(৪৪) কে ২’শ ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।আটককৃত মোবারক বাঘাডাংগা গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে। পরিদর্শক শেখ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামী মোবারক এর বিরুদ্ধে থানায় একটি মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করেন।
বিষয়টি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহ কারী পরিচালক গোলক চন্দ্র নিশ্চিত করেছেন।
Tag :


























