০৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে নিখোঁজের ৪ ঘণ্টা পর পুকুর থেকে বয়েজ স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : ১২:২৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / ১০ Time View

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ মোঃ তৌফিকুর রহমান রাজন

ঝিনাইদহে পুকুরের পানিতে ডুবে আল আরাবি (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের করুণ মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে জেলা সদর উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আল আরাবি ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং হরিণাকুণ্ডু উপজেলার ভবানীপুর গ্রামের শাহিন হোসেনের ছেলে। পরিবারের সাথে সে জেলা শহরের মর্ডান মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টার পর থেকে আল আরাবি নিখোঁজ ছিল। সন্ধ্যা গড়িয়ে রাতেও বাড়িতে ফিরে না আসায় স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে সদর উপজেলা পরিষদের পুকুরপাড়ে কিশোরের ব্যবহৃত ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুকুরে তল্লাশি চালায়। রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় আরাবিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। স্কুলছাত্রের এমন অকাল মৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ঝিনাইদহে নিখোঁজের ৪ ঘণ্টা পর পুকুর থেকে বয়েজ স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার

Update Time : ১২:২৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬