ডোমারের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আদলতে জমিন নিতে এসে গ্রেফতার
- Update Time : ১১:৫৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / ৪৬২ Time View

মোঃমিজানুর রহমান , নীলফামারী জেলা প্রতিনিধি,
নীলফামারী জেলা জজ আদালতে জামিন নিতে এসে গ্রেফতার হয়েছেন ডোমার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার।
(৩০ জুলাই) দুপুরে তিনি জেলা জজ আদালতে হাজির হয়ে একটি মামলায় জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে গ্রেফতারের নির্দেশ দেন। পরে আদালত প্রাঙ্গণ থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের বাবা অধ্যাপক রফিকুল ইসলামের নির্বাচনী গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি ছিলেন আব্দুল মালেক সরকার। ঘটনার পর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, আদালতে জামিন নিতে গিয়ে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন।


























