মণিরামপুরের ঢাকুরিয়ায় বিএনপির ইফতার মাহফিল
- Update Time : ০৭:০২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
- / ৩২১ Time View

মোঃ সাজ্জাদুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
দেশব্যাপী উপজেলা ও পৌরসভা পর্যায়ের মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির আলোকে মণিরামপুরের ঢাকুরিয়ায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল করেছে ৪নং ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। আজ ২৩শে মার্চ (রবিবার) ঢাকুরিয়া ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে আব্দুল আলীম এর সভাপতিত্বে বাদ আসর থেকে ঢাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকুরিয়া৭নংওয়ার্ড বিএনপির
সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত এ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জি এম মিজানুর রহমান।
হুমায়ূন কবির মিন্টুর সঞ্চালনায় এসময়ে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর ছিদ্দিকী ,যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব ইসরাফিল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর ছিদ্দিক সাবেক বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ জালাল উদ্দীন মাষ্টার, বিএনপি নেতা আজিজুর রহামান আলাউদ্দিন সরদার, মোস্তফা, জালাল উদ্দীন সহ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ। বিশেষ দোয়া আলাচনা করেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাএ মোঃ বায়জিদ ছিদ্দিক , দোয়া ও ইফতার মাহফিলে মুসলিম উম্মার শান্তি কামনার মধ্য দিয়ে শেষ হয় ঢাকুরিয়া ৭নং ওয়ার্ড বিএনপির এ আয়োজন।















