০৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে: পরিবেশ উপদেষ্টা

Reporter Name
  • Update Time : ১২:৪৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / ১৪১ Time View

মোঃমিজানুর রহমান ,নীলফামারী জেলা প্রতিনিধি 

নীলফামারী: অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে। এরইমধ্যে মাঠ পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, “তিস্তা মহাপরিকল্পনা মূলত চীন ও বাংলাদেশের মধ্যে একটি যৌথ উদ্যোগ। তাই এই দুই দেশকেই রাজি করাতে হচ্ছে। অগ্রগতি ইতোমধ্যে আশাব্যঞ্জক পর্যায়ে পৌঁছেছে। আমরা আমাদের জাতীয় পরিকল্পনা চূড়ান্ত করেছি।”

সৈয়দা রিজওয়ানা বলেন, “চীনের পক্ষ থেকে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে, তা নিয়ে মাঠ পর্যায়ে পাঁচ দফা আলোচনা সম্পন্ন হয়েছে। এসব আলোচনার প্রেক্ষিতে আমরা আমাদের মতামত চূড়ান্ত করেছি। আগামী ১৭ জুলাই বিষয়টি নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, “মাঠ পর্যায়ের আলোচনার মন্তব্যসহ একটি চূড়ান্ত মতামত প্রণয়ন করা হয়েছে। এরপর প্রস্তাবনাটি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে এবং ইকোনমিক রিলেশনস ডিভিশন (ইআরডি) এর মাধ্যমে এটি চীনা কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। চীন তা বিশ্লেষণ করে একটি বিস্তারিত প্রতিবেদন দেবে। আশা করছি, সব প্রক্রিয়া শেষ করে এ বছরের শেষ নাগাদ তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করা সম্ভব হবে।”

এরপর উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সড়ক পথে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা হন। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

Tag :

Please Share This Post in Your Social Media

তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে: পরিবেশ উপদেষ্টা

Update Time : ১২:৪৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫