দৌলতপুরে “সমতায় তারুণ্য” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- Update Time : ০৭:৩৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
- / ১৪৩ Time View

দৌলতপুর প্রতিনিধি কুষ্টিয়া
কুষ্টিয়া দৌলতপুরে তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে “সমতায় তারুণ্য” শীর্ষক একটি দিনব্যাপী ইন্টারঅ্যাকটিভ প্রশিক্ষণ কর্মশালা। ১৮ এপ্রিল, শুক্রবার দৌলতপুরের নাসির উদ্দিন বিশ্বাস বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে এই কর্মশালার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ইসমাইল ফর আল।
কর্মশালায় অংশগ্রহণ করেন দৌলতপুর ও ভেড়ামারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত তরুণ-তরুণীরা, যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিত্ব করেন।দিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন স্মাইল ফর অল এসএফএ’র এর দুই অভিজ্ঞ ট্রেইনার আয়েশা আফরিন ও বিজয় আহমেদ। তারা অংশগ্রহণকারীদের দলভিত্তিক কার্যক্রম, আলোচনা এবং রিফ্লেকশন সেশনের মাধ্যমে বিভিন্ন বিষয় উপস্থাপন করেন।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন এসএফএ’র বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবকেরা, যারা সার্বিক আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এই প্রশিক্ষণটি বাস্তবায়নে সহায়তা করেছে Plan International Bangladesh, JAAGO Foundation Trust এবং Kingdom of the Netherlands।
সেশনে আলোচিত চারটি মূল বিষয় ছিল, জেন্ডার স্টেরিওটাইপ,ডিজিটাল নিরাপত্তা, মিডিয়া লিটারেসি লবিং ও অ্যাডভোকেসি। দিনব্যাপী এই সেশনে ছিল দলভিত্তিক কাজ, কুইজ, রিয়েল-টাইম রেসপন্স অ্যাক্টিভিটি এবং রিফ্লেকশন পর্ব।
আয়োজক প্রতিষ্ঠান ইসমাইল ফর অল জানিয়েছে, তরুণদের নিয়ে এমন সচেতনতামূলক উদ্যোগ তারা নিয়মিতই গ্রহণ করে থাকে, যাতে তারা নিজেদের ক্ষমতায়ন করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।এই আয়োজন তরুণদের মাঝে স্পষ্টভাবে ইতিবাচক প্রভাব ফেলেছে—তাদের কণ্ঠস্বর হয়ে উঠেছে পরিবর্তনের হাতিয়ার।















