নাচোলে আহুড়া যুব উন্নয়ন ক্লাবের আয়োজনে মিনি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত।
- Update Time : ১২:৫৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / ২২৪ Time View

মোঃ খুরশেদ আলম (চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি)
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আহুড়া যুব উন্নয়ন ক্লাব কতৃক আয়োজিত মিনি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ই আগষ্ট বৃহস্পতিবার বিকেল ৪ টায় আহুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনে হাজারো দর্শকের উপস্থিতিতে খেলাটি অনুষ্ঠিত হয়েছে।
আহুড়া যুব উন্নয়ন ক্লাবের সভাপতি মোঃজারজিস আলীর সভাপতিত্বে,
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আলহাজ্ব মোঃ আব্দুস সালাম তুহিন ৪৪- চাঁপাইনবাবগঞ্জ-২(নাচোল,গোমস্তাপুর,ভোলাহাট) আসনের বিএনপি এম পি মনোনয়ন প্রত্যাশি
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন,নাচোল সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ শফিকুল আলম ,নাচোল সদর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মোঃশাজাহান আলী, আহুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান, ২ নং ফতেপুর ইউ পির ৬নং ওয়ার্ড সদস্য মোঃসাবের আলী সবুর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহাবুদ্দিন,আহুড়া যুব উন্নয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃআবুল কালাম আজাদ(বাবু), পল্লী পশু চিকিৎসক জাক্কার আলী,আহুড়া যুব উন্নয়ন ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা সহ খেলাপ্রেমী স্থানীয় ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি বলেন, “খেলাধুলা শুধু শরীর চর্চা বা বিনোদনের মাধ্যম নয়, এটি একটি শক্তিশালী শিক্ষা ব্যবস্থা যা শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বগুণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন একটি আয়োজনের মাধ্যমে আয়োজক কমিটি সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে এবং মোবাইল বাদ দিয়ে খেলার প্রতি আগ্রহ বাড়াতে হবে বলে জানান। তাছাড়া বাল্যবিয়ে, মাদক নির্মুলে ব্যবস্থা গ্রহনসহ বিভিন্ন সামাজিক অসংগতির বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করে।
টানটান উত্তেজনায় খেলাটি অনুষ্ঠিত হয়ে মাধবপুর জামতলা একাদশ- ৬ -০ গোলে পাহাড়পুর ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
খেলার সার্বিক সহযোগিতা ও দেখভাল করেন আব্দুল,মোল্লাসহ অন্যন্যরা।
খেলাটি সঞ্চালনা করেন মোঃমতিউর রহমান ও সম্রাট
























