নানা আয়োজনের মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে বাঙালির বর্ষবরণ উৎসব পালিত,,,
- Update Time : ০৭:১৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- / ২১৩ Time View

মোঃখুরশেদ আলম (চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি)
সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলাতেও বাঙালির প্রানের উৎসব পহেলা বৈশাখ পালিত হয়েছে । বাঙালি ও বৈশাখ মিলেমিশে একাকার বাংলায়,বাঙালি সংস্কৃতির ধারক পহেলা বৈশাখ। এদিন সারাদেশে আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে- তারি ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জেও, ভোরের নতুন সূর্য ওঠার মধ্য দিয়ে ১৪৩২ বঙ্গাব্দের প্রথম প্রভাতে শুরু হয়েছে বর্ষবরণ। আজ সোমবার (১৪ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ০৮ঃ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জাঁকজমকপূর্ণ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে কোর্ট চত্তর হয়ে নিউ মার্কেটের গূরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে সরকারি কলেজ ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এবং জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মধ্যে দিয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটি শুরু হয় । চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদের নেতৃত্বে শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কাছে থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি, ঘোড়া, পালকি,পলই এবং খলই, মাটির তৈরি বাসন বিভিন্ন বর্ণের বেলুন ফেষ্টুন, মাথালসহ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি শোভাযাত্রাকে বর্ণিল করে তোলে। এসময় পুলিশ সুপার মোহম্মাদ রেজাউল করিমসহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা, জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বাংলাদেশ প্রেস ক্লাব চাঁপাইনবাবগঞ্জ জেলা ও ৫ উপজেলা শাখার সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন , জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমিসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী শিল্পীরা অংশগ্রহণ করেন।












