০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • Update Time : ১২:২৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • / ১৭৮ Time View

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটে সৈয়দপুর উপজেলার ওয়াপদা মোড় সংলগ্ন মহাসড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ পলাশ মিয়া (৩৫), পিতা- মোঃ শুক্কুর আলী, কাজীপাড়া, সৈয়দপুর এবং মোঃ ফজলে রাব্বী (২০), পিতা- মোঃ আঃ রশিদ, বানিয়া পাড়া, চাপল, সৈয়দপুর।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের চৌকস দল অভিযান পরিচালনা করে। এ সময় পলাশের দেহ তল্লাশি করে ১০০ পিস এবং ফজলে রাব্বীর কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মোট ১১৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

ঘটনার পর সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা (নং-৩১, জিআর-১৮০/২০২৫, তাং-২৮/০৮/২০২৫) রুজু করা হয়েছে।

পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান জানান, “মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি।

Tag :

Please Share This Post in Your Social Media

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : ১২:২৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫