০১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগাছায় শাশুড়ীকে সম্মান করার কথা বলায় পুত্রের হাতে পিতা খুন

মোঃ রবিউল ইসলাম রবি নিজস্ব প্রতিবেদক (রংপুর) প্রতিনিধি
  • Update Time : ০১:৩২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ৮ Time View

শাশুড়ীকে সম্মান করার কথা বলায় রংপুরের পীরগাছায় পিতা মহুবার রহমান (৫৫) কে বুকে চাকু মেরে হত্যা করলো ছেলে হাসানুর রহমান (২২) ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯ টায় উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, স্থানীয় মৃত ফয়েজ উদ্দিনের ছেলে মহুবার রহমানের ছেলে হাসানুর রহমানের সাথে শশুড় বাড়ির সম্পর্ক ভালো ছিল না। সকালের দিকে শাশুড়ীসহ কয়েকজন তাদের বাড়িতে আসে। কিন্তু জামাই হাসানুর শাশুড়ীকে বসতে এবং খেতে বলেন নি। এ নিয়ে জটিলতা তৈরি হলে পিতা মহুবার রহমান ছেলে হাসানুরকে নির্দেশ দেন শাশুড়ীকে সম্মান দিয়ে ভাত খাওয়ার কথা বলতে। কিন্ত হাসানুর সেটা না করলে পিতা মহুবার ছেলে হাসানুরকে একটা থাপ্পর দেয়।
পুলিশের এই কর্মকর্তা জানান, শাশুড়ীর সামনে পিতার থাপ্পর খাওয়ার বিষয়টি ভালোভাবে নেয়না ছেলে হাসানুর। পাশে থাকা একটি চাকু এনে পিতার বুকে ঢুকিয়ে দেয়। এতে প্রচুর রক্ষক্ষরণ শুরু হলে গুরুতর অসুস্থ্য অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় হাসানুরকে গ্রেফতারে চেস্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থলে শত শত মানুষ ভির জমিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

পীরগাছায় শাশুড়ীকে সম্মান করার কথা বলায় পুত্রের হাতে পিতা খুন

Update Time : ০১:৩২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬