প্রধান শিক্ষক সহ দুই শিক্ষককে মারধর আটক হয়েছে প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য,
- Update Time : ০২:২৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / ২২০ Time View

মুহাম্মদ সাইফুল্লাহ , ফটিকছড়ি চট্টগ্রাম:-
গত১২ আগস্ট২০২৫ইংরেজী মঙ্গলবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে ক্লাস চলাকালীন সময়ে স্কুলে ঢুকে দুই শিক্ষককে ইট দিয়ে পিটিয়ে আহত করেছেন সাবেক ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরীর ভাতিজা জয়নাল আবেদীন চৌধুরীর ছেলে রাশেদ চৌধুরী(৫০)
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় হঠাৎ রাশেদ চৌধুরী স্কুলে প্রবেশ করে অফিস কক্ষে থাকা জ্যেষ্ঠ শিক্ষক রতন কান্তি চৌধুরীর শার্টের কলার ধরে টেনে বাইরে এনে ইট দিয়ে আঘাত করতে থাকেন।এ সময় প্রধান শিক্ষক সুনব বড়ুয়া রতন কান্তিকে রক্ষা করতে গেলে তাকেও আঘাত করেন তিনি। এতে দুই শিক্ষক আহত হন।হামলার সময় শিক্ষক শিক্ষিকা-ছাত্র ছাত্রী ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে উপস্থিত ছাত্র ছাত্রীরা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, “ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করা হয়েছে। আহত শিক্ষকদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় শিক্ষানুরাগী ও সাধারণ মানুষ শিক্ষকদের ওপর এ ধরনের হামলার তীব্র নিন্দা জানান।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী এবং ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছান।
ফটিকছড়ি থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রাজ্জাক জানান, বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে প্রধান শিক্ষক ও রাশেদুল আবেদীনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাশেদুল আবেদীন প্রধান শিক্ষককে কিল-ঘুষি মেরে আহত করেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিক্ষককে মারধর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য হোক বা অন্য কেউ, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। অভিযোগ থাকলে প্রশাসনের মাধ্যমে সমাধান করতে হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। অভিযুক্ত ব্যক্তি শুধু প্রধান শিক্ষকই নয়, আরও একজন শিক্ষকের ওপরও হামলা চালান। স্থানীয় চেয়ারম্যান এ কে এম ছরওয়ার হোসেন স্বপন ও প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এই হামলা ফৌজদারি অপরাধ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


























