বক্তপুর ভাণ্ডার শরিফে সৈয়দা জাহানারা আক্তার মাইজভাণ্ডারী (র.)জানাজার নামাজ সম্পন্ন।
- Update Time : ০১:৫৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / ২৩৬ Time View

মুহাম্মদ সাইফুল্লাহ ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি:-
গত ২৪ আগস্ট ২০২৫ইং রবিবার বাদে আসর বক্তপুর ভাণ্ডার শরিফে জানাজার নামায অনুষ্ঠিত হয়েছে।
অছি এ গাউসুল আজম খাদেমুল ফোকরা হযরত শাহ্ছুফী সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী(ক.)র,
দৌহিত্রী ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(ক.)র,
ভাগ্নী, শাহানশাহ্ হক ভাণ্ডারী (ক.)র, খলিফা হযরত শাহ্ছুফী সৈয়দ নুরুল বখতেয়ার শাহ্ মাইজভাণ্ডারী (রঃ)র, সহধর্মিনী,বক্তপুর ভাণ্ডার শরিফের সাজ্জাদানশীন হযরত শাহ্ছুফী সৈয়দ নুরুল আতাহার মাইজভাণ্ডারী(ম.)র, মমতাময়ী আম্মাজান উম্মুল আশেকীন সৈয়দা জাহানারা আক্তার মাইজভাণ্ডারী (র.)গত ২৩আগস্ট২০২৫ইং শনিবার রাত ৯.১১টা মিনিটের সময় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।
জানাজার নামাযে উপস্থিত ছিলেন আওলাদে গাউসুল আজম, দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারী গাউসিয়া আহমদিয়া মনজিলের মোন্তাজেম হযরত শাহসুফি সৈয়দ নুরুল ইসলাম রুবাব মাইজভাণ্ডারী (ম.),তাজকিয়ার সাবেক সহসভাপতি সৈয়দ মোজ্জাম্মেল,জানাজার নামাযে ইমামতী করেন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার শিক্ষক হাফেজ আবুল কালাম সাহেব,বক্তব্য রাখেন বক্তপুর ভাণ্ডার শরিফের সাজ্জাদানশীন সৈয়দ নুরুল আতহার আসিফ (ম.)
আরো উপস্থিত ছিলেন শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)ট্রাস্ট এর সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পরিষদের সহসভাপতি সৈয়দ ফরিদ উদ্দিন।মোহাম্মদ কামালুর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ জসিম উদ্দিন,আসিফ আমান সাফায়েতসহ তাঁহার আত্মীয় স্বজনরা উপস্থিত হন।
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের ফটিকছড়ি, রাউজান, হাটহাজারীসহ
বিভিন্ন উপজেলার সাংগঠনিক সমন্বয়কারীগন,বক্তপুর ভাণ্ডার শরিফ কেন্দ্রীয় পরিষদের কর্মকর্তাবৃন্দ,আশেকানে মাইজভাণ্ডারী,বক্তপুর ভাণ্ডারেরভক্তবৃন্দ,এলাকাবাসীসহ, সাংবাদিক, আলেম ওলামাগন উপস্থিত ছিলেন।


























