বক্তপুর ভাণ্ডার শরীফে সৈয়দা জাহানারা আকতার মাইজভাণ্ডারীর চাহরম শরীফ অনুষ্ঠিত
- Update Time : ১১:৩৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / ১০২ Time View

মুহাম্মদ সাইফুল্লাহ ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি:-
অছি এ গাউসুল আজম মাইজভাণ্ডারী হযরত শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.)র দৌহিত্রী, শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ভগ্নিপতি ও যুগ শ্রেষ্ঠ আধ্যাত্মিক তত্ত্ব জ্ঞানী, কুতুবুল ইরশাদ, হযরত শাহসুফি সৈয়দ নূরুল বখতেয়ার শাহ মাইজভাণ্ডারী (ক.)’র সহধর্মিনী সৈয়দা জাহানারা আকতার মাইজভাণ্ডারীর চাহরম শরীফ গত ২৭ আগষ্ট ২০২৫ ফটিকছড়ি বক্তপুর ভাণ্ডার শরীফে অনুষ্ঠিত হয়। চাহরম শরীফে কর্মসূচির অংশ হিসেবে সারাদিন কুরআন তেলাওয়াত, জিকির ও মিলাদে নববী, সালামে গাউসিয়া, পুষ্প অর্পন, মাইজভাণ্ডারী সেমা মাহফিল। পরে মহান রাব্বুল আলামীনের দরবারে দেশ জাতি ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ফরিয়াদ করা হয়। এতে উপস্থিত ছিলেন বক্তপুর ভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহসুফি সৈয়দ নূরুল আতাহার মাইজভাণ্ডারী (ম.জি.আ), শাহজাদী সৈয়দা উম্মুল নূরাইন মাইজভাণ্ডারী ও শাহজাদী সৈয়দা ঈ্বশবা আন নূর মাইজভাণ্ডারী।

























