০৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ২,৭০০ পিস ইয়াবা উদ্ধার ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • Update Time : ০৮:৪৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / ১০৫ Time View

মোঃ রবিউল ইসলাম.
উপজেলা প্রতিনিধি,বগুড়া সদর,বগুড়া।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে নীল রঙের প্লাস্টিকের ঝুড়ির তলায় অতিরিক্ত প্লাস্টিকের প্রলেপ দিয়ে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২,৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ২০ নভেম্বর ২০২৫ খ্রি. দুপুর ২টা ৫০ মিনিটে, বগুড়া জেলা গোয়েন্দা শাখার এসআই শামীম আহমেদের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানাধীন পৌরসভার সেউজগাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ আঃ ওয়াহাব (৪০)— পিতা মৃত আব্দুল বাছেদ, বর্তমান ঠিকানা: ভজামুরহাট, থানা শিবগঞ্জ; স্থায়ী ঠিকানা: যোগীর ভবন, থানা কাহালু—কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আসামির হাতে থাকা নীল রঙের প্লাস্টিকের ঝুড়ির তলার অতিরিক্ত প্লাস্টিক প্রলেপ সরিয়ে ভেতর থেকে বিশেষ কৌশলে লুকানো ২,৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রকাশ থাকে যে, ধৃত আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে পূর্ব থেকেই দুটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

বগুড়ায় গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ২,৭০০ পিস ইয়াবা উদ্ধার ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : ০৮:৪৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫