বাগীশিক সুয়াবিল ইউনিয়ন সংসদের দুটি গীতা স্কুলের উদ্ভোধন
- Update Time : ১১:১৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ১১০ Time View

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:-
গত ২২ নভেম্বর শনিবার বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) ফটিকছড়ি উপজেলা সংসদের সহযোগীতায়, সুয়াবিল ইউনিয়ন সংসদের ব্যবস্থাপনায় উদালিয়া চা বাগানে দুটি গীতা স্কুলের শুভ উদ্ভোধন করা হয় উদালিয়া চা বাগান দক্ষিন লাইন গীতা ও নৈতিক শিক্ষা নিকেতন।
পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। বাগীশিক সুয়াবিল ইউনিয়ন সংসদের মহিলা সম্পাদক বিউটি রানী দে এর সভাপতিত্বে উদ্ভোধক ছিলেন লিটন দে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার মানস চক্রবর্তী। প্রধান আলোচক ছিলেন মাস্টার লিটন মহাজন। আলোকিত অতিথি ছিলেন অর্জুন নাথ, ব্যাংকার আকাশ চৌধুরী নান্টু, সাধন নাথ, রুবেল ধর, পল্লব দে, জনি কুর্মী, বাবন বিশ্বাস, নয়ন চক্রবর্তী, বিপ্লব সেন, রানা কুর্মি, ইমন দাশ, টিপু বিশ্বাস, তীর্থ সরকার, শান্তু সরকার, দুটি বিদ্যাপীঠের গীতা প্রশিক্ষক সুমন সরকার, সুব্রত দাশ প্রমুখ। বক্তাগণ উদ্ভোধন কৃত স্কুল দুটি যেন নিরবিচ্ছিন্ন ভাবে গীতার আলো ছড়াতে পারে সেই ব্যাপারে আলোকপাত করেন।

























