০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগ: মোংলায় দীর্ঘদিন পলাতক লিটন মন্ডল গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : ০৮:২৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / ৯ Time View

মো: রাজু আহমেদ(স্টাফ রিপোর্টার)

বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে টানা কয়েক বছর ধরে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় আত্মগোপনে থাকা অভিযুক্ত লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে মোংলা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী বর্তমানে প্রায় চার মাসের (১৮ সপ্তাহ) অন্তঃসত্ত্বা।

​মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোংলা থানার মালগাজী মিশনবাড়ী এলাকার বাসিন্দা পরিতোষ মন্ডলের ছেলে লিটন মন্ডল ভুক্তভোগী তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর বিয়ের আশ্বাস দিয়ে গত দুই-তিন বছর ধরে বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস এবং একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

​পরবর্তীতে ওই তরুণী গর্ভবতী হয়ে পড়লে লিটন তাকে ছেড়ে সরে পড়েন। এ ঘটনায় গত ২৩ মে মোংলা থানায় তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করা হয়। মামলা দায়েরের পরপরই গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে সটকে পড়েন লিটন।

​দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন তথ্যের ভিত্তিতে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে সম্প্রতি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, “মামলা হওয়ার পর থেকেই আসামি আত্মগোপনে ছিল। পুলিশের সুনির্দিষ্ট অভিযান ও নিবিড় নজরদারির মাধ্যমে অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে আসামিকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।”

Tag :

Please Share This Post in Your Social Media

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগ: মোংলায় দীর্ঘদিন পলাতক লিটন মন্ডল গ্রেপ্তার

Update Time : ০৮:২৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬