০১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মদনে জাতীয় মৎস্য পক্ষ শুরু, স্বর্ণপদক পাচ্ছে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান

Reporter Name
  • Update Time : ১২:৩৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / ৯ Time View

মোঃ আলম খান, (নেত্রকোনা) প্রতিনিধি:

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মদনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশব্যাপী জাতীয় মৎস্য পক্ষ চলবে ১৬ থেকে ২৮ আগস্ট পর্যন্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম। সঞ্চালনা করেন উপজেলা মৎস্য দপ্তরের সহকারী কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মৎস্য উৎপাদন, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, সম্প্রসারণ, প্রশাসনিক দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৩টি ক্যাটাগরিতে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক (স্বর্ণপদক) দেওয়া হবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন এবং বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তিনির্ভর ও টেকসই মৎস্য উৎপাদনের মাধ্যমে এ খাতকে আরও এগিয়ে নিতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার, মৎস্য মেলা, সফল মৎস্যচাষিদের সম্মাননা, পোনা মাছ অবমুক্তকরণ, প্রযুক্তি প্রদর্শনী ও গণসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা শাওলিন, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুর রহমান মিজান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইমরান হাবিব, কাইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যচাষি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

Tag :

Please Share This Post in Your Social Media

মদনে জাতীয় মৎস্য পক্ষ শুরু, স্বর্ণপদক পাচ্ছে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান

Update Time : ১২:৩৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬