০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত মুজিবুর; বাঁচতে চান তিনি

Reporter Name
  • Update Time : ০৫:১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / ২০ Time View

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোংলা উপজেলার উত্তর মাল গাজি গ্রামের বাসিন্দা মুজিবুর গাজী (পিতা: মৃত ইমান গাজী) আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দীর্ঘ দিন ধরে তিনি খাদ্যনালির ক্যান্সারে ভুগছেন। বর্তমানে অর্থাভাবে তার চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় পরিবারটি এখন দিশেহারা।

​পারিবারিক সূত্রে জানা গেছে, মরণব্যাধি এই রোগের চিকিৎসা করাতে গিয়ে ইতোমধ্যে পরিবারের যা কিছু ছিল তার সবই শেষ হয়ে গেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। ইতোমধ্যে তার ৪টি কেমোথেরাপি সম্পন্ন হয়েছে। সুস্থ হয়ে ওঠার জন্য তাকে আরও বেশ কিছু কেমোথেরাপি ও উন্নত চিকিৎসা দিতে হবে।

​কিন্তু অত্যন্ত দরিদ্র এই পরিবারের পক্ষে চিকিৎসার এই বিশাল ব্যয়ভার বহন করা আর সম্ভব হচ্ছে না। টাকার অভাবে বর্তমানে তার অতি জরুরি কেমোথেরাপি ও ওষুধ কেনা বন্ধ রয়েছে। চোখের সামনে প্রিয়জনের জীবন প্রদীপ নিভে যেতে দেখে কান্নায় ভেঙে পড়ছেন স্বজনরা।

মুজিবুর গাজীর চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, প্রবাসী ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আকুল আবেদন জানিয়েছে তার পরিবার। আপনাদের সামান্য সহযোগিতায় বেঁচে যেতে পারে একটি প্রাণ। ​রোগীর নাম: মুজিবুর গাজী
​গ্রাম: উত্তর মাল গাজি, পোস্ট ও থানা: মোংলা, জেলা: বাগেরহাট।
যোগাযোগ – ০১৯৬২৫৬৭৪৭৪

সাহায্য পাঠানোর ঠিকানা:
(বিকাশ/নগদ): ০১৩৪০৩২৭০৪২

Tag :

Please Share This Post in Your Social Media

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত মুজিবুর; বাঁচতে চান তিনি

Update Time : ০৫:১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬