মহেশপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত।
- Update Time : ১২:০১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ৯ Time View

মিজানুর রহমান- স্টাফ রিপোর্টার:
‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপারমোড়-বাকসপোতা বাজার ইসলামী ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংক শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বিকেলে বাকসপোতা বাজার ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংক কার্যালয়ে কেপিএস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোখলেসুর রহমানের সভাপতিত্বে এবং জীবননগর ইসলামী ব্যাংক পিএলসি শাখার প্রিন্সিপাল অফিসার হারুন অর রশিদের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বাকসপোতা বাজার ইসলামী ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংক শাখার স্বত্বাধিকারী হাবিবুর রহমান রিপন। প্রধান অতিথি ছিলেন জীবননগর ইসলামী ব্যাংক পিএলসি শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র প্রিন্সিপাল ফারুক আহমেদ।
ব্যাংক কর্মকর্তারা বলেন, গ্রাহকের দোরগোড়ায় সহজ, নিরাপদ ও মানসম্মত ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়াই ইসলামী ব্যাংকের অন্যতম লক্ষ্য। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষকে আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনার পাশাপাশি সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য দেন বাকসপোতা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমিনুর রহমান, কেপিএস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাকিম ও নেপা বাজার জামে মসজিদের খতিব এইচ এম হুসাইন আহমেদ।
গ্রাহকরা বলেন, এজেন্ট ব্যাংকিং চালু হওয়ায় এলাকার সাধারণ মানুষের ব্যাংকিং সেবা গ্রহণ অনেক সহজ হয়েছে। দ্রুত ও হয়রানিমুক্ত সেবার পাশাপাশি ভবিষ্যতে এ শাখার কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
সমাবেশে বাকসপোতা বাজার ইসলামী ব্যাংক এজেন্ট শাখার আওতাধীন বিপুলসংখ্যক গ্রাহকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।






















