০৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুরে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

মোঃ শামীম আহমেদ
  • Update Time : ০৫:০৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬ Time View

ঝিনাইদহের মহেশপুরে ২৫ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী তরুণীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মাহবুব হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পাতিবিলা এলাকায় এ ঘটনা ঘটে।
আটক মাহবুব হোসেন পৌরসভার  ৭ নম্বর ওয়ার্ড পাতিবিলা গ্রামের শুকুর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর আলেয়া বেগম বাকপ্রতিবন্ধী মেয়ে সালমা খাতুনকে বাড়িতে একা রেখে ছোট মেয়ের বাড়ি রামচন্দ্রপুরে বেড়াতে যান।
বিকালে আলেয়া বেগম বাড়িতে ফিরে মেয়ের শয়নকক্ষে মাহবুব হোসেনকে দেখতে পান।  অভিযোগ রয়েছে, মাহবুব তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে আলেয়া বেগমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটক করেন।
এ সময় আলেয়া বেগম মেয়েকে জিজ্ঞাসা করলে সালমা কাঁদতে কাঁদতে মাহবুব তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে বলে জানায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মাহবুব ও ভুক্তভোগী তরুণীকে থানায় নিয়ে যায়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাকপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মাহবুব হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী ও আটক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

মহেশপুরে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

Update Time : ০৫:০৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬