০৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুরে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার

শামীম আহমেদ মহেশপুর ঝিনাইদহ প্রতিনিধি:
  • Update Time : ১২:৩৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৩ Time View

ঝিনাইদহের মহেশপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি) ব্যাটালিয়নের সদস্যরা বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ইয়াবা, ভারতীয় মদ, কসমোটিক্স, ইলেকট্রনিক্স পণ্য ও কীটনাশকসহ বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করেছে। তবে এসব অভিযানে কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।
​বিজিবি সূত্রে জানা যায়, ২২ ও ২৩ সেপ্টেম্বর মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা নিয়মিত মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
​অভিযানগুলোর বিবরণ নিচে দেওয়া হলো:
​নতুনপাড়া বিওপি: গত ২২ সেপ্টেম্বর বিকেলে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা (পিলার-৬৬-এমপি) থেকে ৩৮ বোতল ভারতীয় মদ এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স ও ইলেকট্রনিক্স আইটেম উদ্ধার করা হয়। এছাড়া ২৩ সেপ্টেম্বর সকালে অন্য এক অভিযানে ১০০ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।
​বেনীপুর বিওপি: ২৩ সেপ্টেম্বর ভোররাতে বেনিপুর বিওপির দল নবদুর্গাপুর গ্রামের একটি আম বাগান থেকে ১৫৬৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
​শ্যামকুড় বিওপি: ২৩ সেপ্টেম্বর ভোরে শ্যামকুড় বিওপির সীমানা এলাকা থেকে বিভিন্ন প্রকার ভারতীয় ইমিটেশন আইটেম আটক করা হয়।
​গয়েশপুর বিওপি: ২২ সেপ্টেম্বর বিকেলে গয়েশপুর সীমান্ত এলাকা থেকে ২ বোতল ভারতীয় কীটনাশক এবং ১ প্যাকেট চকলেট উদ্ধার করে বিজিবি।
​মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত সমস্ত মালামাল আসামীবিহীন অবস্থায় আটক দেখানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

মহেশপুরে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার

Update Time : ১২:৩৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬