মাইজভাণ্ডার শরীফে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত,
- Update Time : ১১:৫২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- / ২১৪ Time View

নিজস্ব প্রতিবেদক:-
“জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীজির (দ.) আদর্শের অনুশীলনই দোজাহানের সফলতার মূলমন্ত্র”
আঞ্জুমানের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভাণ্ডারী (ম.)
উপমহাদেশের অন্যতম প্রধান আধ্যাত্ম মিলনকেন্দ্র মাইজভাণ্ডার শরীফে প্রতিবছরের ন্যায় ঐতিহাসিক জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল ও গাউছুলআজম হজরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (ক.) একক উত্তরাধিকারী পৌত্র, স্থলাভিষিক্ত সাজ্জাদানশীন অছিয়ে গাউছুলআজম হজরত মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারীর (ক.) চান্দ্রবর্ষ ওফাত বার্ষিকী (২০ রবিউল আউয়াল) গত ১৩ সেপ্টেম্বর, শনিবার, বাদ আসর মাইজভাণ্ডার শরীফ শাহী ময়দানে অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রয়াত সভাপতি, মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীন আলহাজ্ব শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (রহ.) এর অছিয়তনামা মোতাবেক মনোনীত মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীন, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম মাইজভাণ্ডারী (ম.)। বাদ আসর পবিত্র কোরআন হতে তেলাওয়াত, নাতে রাসুল, শানে গাউছিয়া ও শানে অছিয়ে গাউছুলআজম মাইজভাণ্ডারী পরিবেশনের মাধ্যমে মাহফিল সূচিত হয়। দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারীর পক্ষ হতে স্বাগত বক্তব্য রাখেন অছিয়তনামা মোতাবেক মনোনীত মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীন শাহজাদা ডা. সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী (ম.)। মাহফিলে আলোচক হিসেবে নির্ধারিত বিষয়ে বক্তব্য রাখেন- নেছারিয়া আলিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীন জুবায়ের, উরকিরচর মোহাম্মদীয়া গাউছিয়া সুন্নীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাছান রেজা ক্বাদেরী, ঢাকা আল আজহার ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাওলানা সৈয়দ গোলাম কিবরিয়া আজহারী, সার্ক হিউম্যান রাইটস ফাউণ্ডেশন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক মুফতী মুহাম্মদ মাসউদ রিজভী, বারীয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন মুফতী সৈয়দ ছৈয়দুল বারী, গোমদণ্ডী দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী, আশরাফীয়া আলীয়া রজভীয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সোলায়মান আলী রেজভী, হালিশহর বি-ব্লক সেন্ট্রাল জামে মসজিদের খতিব মুফতী গোলাম রাব্বানী কাশেমী, জামেয়া আহমদিয়া সুন্নীয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতী ছৈয়দ অছিয়র রহমান ক্বাদেরীর শাহজাদা সৈয়দ আহমদ রেজা ক্বাদেরী, মাইজভাণ্ডার শরীফ শাহী জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ বশিরুল আলম । শানে গাউছুলআজম মাইজভাণ্ডারী ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফোরামের যুগ্ম মহাসচিব পীরজাদা সৈয়দ নঈমুল কুদ্দুছ আকবরী। অনুষ্ঠানে সংগঠনের প্রয়াত সভাপতি শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (রহ.)-এর স্মৃতিচারণমূলক একটি ভিডিও প্রতিবেদন উপস্থাপন করা হয় । মাহফিলের সভাপতির ভক্তব্যে শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভাণ্ডারী (ম.) বলেন- জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীজির (দ.) ‘উসওয়াতুন হাসানা’র অনুশীলনই উম্মাহর জন্য দোজাহানের সফলতার মূলমন্ত্র। এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন চরণদ্বীপ দরবারের আওলাদ সৈয়দ শহিদুল্লাহ ফারুকী ও সৈয়দ সাইফুল্লাহ ফারুকী, আমিরভাণ্ডার দরবারের আওলাদ সৈয়দ মামুনুর রশীদ আমিরী, সৈয়দ মোকাররম আমিরী, সৈয়দ মোরশেদ আমিরী, সৈয়দ আমির উদ্দীন আমিরী, ফরহাদাবাদ দরবার শরীফের আওলাদ মোহাম্মদ হোসেন ফরহাদাবাদী, সৈয়দ নুরুল আলম ফরহাদাবাদী, সৈয়দ মঈন উদ্দীন ফরহাদাবাদী, সৈয়দ জামাল উদ্দীন ফরহাদাবাদী, সৈয়দ ফয়জুল হক ফরহাদাবাদী, সৈয়দ ফয়জুল আবেদীন ফরহাদাবাদী, সৈয়দ ফয়সাল আবেদীন ফরহাদাবাদী, সৈয়দ সামিউল হক ফরহাদাবাদী, সাতগাছিয়া দরবার শরীফের আওলাদ সৈয়দ মোহতাসিম বিল্লাহ (সম্পদ) সুলতানপুরী, আজিজীয়া দরবারের আওলাদ সৈয়দ আব্দুল্লাহ আল নোমান, হাফেজনগর দরবারের শাহজাদা সৈয়দ আশেকুর রহমান হাফেজনগরী, বালু শাহ দরবারের আওলাদ শাহজাদা শহিদুল আলম সোহেল, আব্দুল গণি দরবারের আওলাদ অধ্যাপক সৈয়দ শফিউল গণি চৌধুরী, গায়েবী ধন দরবারের আওলাদ শাজজাদা সৈয়দ সাকলাইন মাহমুদ মাইজভাণ্ডারী, হাশেমী দরবার শরীফের আওলাদ মাওলানা সৈয়দ খালেদুর রহমান হাশেমী, মাওলানা ফখরুদ্দীন চাঁদপুরী প্রমুখ।


























