১১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলা নদীর ওপর নির্মিত হচ্ছে ১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু: নৌপরিবহন মন্ত্রী

Reporter Name
  • Update Time : ১১:৫৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / ১৫ Time View

​মো: রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার)

মোংলা নদী পারাপারের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নির্মিত হতে যাচ্ছে ‘১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু’। একই সঙ্গে আগামী অক্টোবর মাস থেকেই মোংলা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মূল কার্যক্রম শুরু হতে যাচ্ছে, যা অঞ্চলের প্রায় ৬০ হাজার মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।

​রোববার (১৬ আগস্ট) বিকেলে মোংলা বন্দর বাসস্ট্যান্ডে পৌর বিএনপি আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম।

​বক্তব্যে মন্ত্রী বলেন, “মোংলা নদীর ওপর এই সেতু দ্রুত বাস্তবায়নে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। বর্তমান সরকার জনগণের কাছে দেওয়া প্রতিটি উন্নয়ন অঙ্গীকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্র ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এনে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

​তিনি আরও উল্লেখ করেন যে, মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও অর্থনৈতিক অঞ্চলের বিকাশ ঘটিয়ে এ অঞ্চলের সামগ্রিক চিত্র বদলে দেওয়া হবে।

​সংবর্ধনা অনুষ্ঠানে মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, মোল্লারহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান এবং ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল কামাল কারিম।

​দিনব্যাপী সফরের অংশ হিসেবে তিনি মোংলা বিশেষ অর্থনৈতিক জোন, পশুর চ্যানেল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আকরাম পয়েন্ট সরজমিনে পরিদর্শন করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

মোংলা নদীর ওপর নির্মিত হচ্ছে ১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু: নৌপরিবহন মন্ত্রী

Update Time : ১১:৫৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬