যশোরের মনিরামপুরে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো প্রতিবন্ধী এক নারীর
- Update Time : ০৬:২০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৯৩ Time View

এন এম রায়হানঃ
যশোরের মনিরামপুরে রাবেয়া খাতুন নাবী(৫৫) নামের এক ভারসাম্যহীন নারীর মৃতদেহ উদ্ধার করেছে মনিরামপুর থানা পুলিশ,স্থানীয় ও থানা পুলিশের ভাষ্যমতে সড়ক দূর্ঘটনায় ঐ নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
দূর্ঘটনায় নিহত নাবী(৫৫) নামের উপজেলার ঘুঘুরাইল গ্রামের মৃত ফজলে করিমের মেয়ে,থানা পুলিশের তথ্যমতে,অজ্ঞাত কোন এক যানবাহনে ধাক্কা দিলে দূর্ঘটনায় এ নারীর মৃত্যু হয়েছে।
স্থানীয়দের তথ্যমতে,মৃত রাবেয়া খাতুন জন্মগত ভারসাম্যহীন, এলাকাতেই ঘোরাঘুরি করতো(১৩ ফেব্রুয়ারী)বৃহস্পতিবার ভোররাতে এলাকাবাসী ফজরের নামাজের উদ্দেশ্য বের হলে মনিরামপুরের ঘুঘরাইল জৈনক এলাহীবক্সের বাড়ির পার্শে সলিং রাস্তার উপরে মৃত দেহ দেখতে পাই। পরিচয় শনাক্ত করে স্থানীয়রা মনিরামপুর থানা পুলিশকে অবহিত করলে এসআই আলী হাসান দূর্ঘটনাস্থান থেকে মৃতদেহ উদ্ধার করে।
দূর্ঘটনার বিষয়ে কেউ কোন অভিযোগ না করায় মৃত দেহ দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান মনিরামপুর থানা পুলিশেরএসআই আলী হাসান।
























