যশোরে আদর্শ পাড়ায় র্যাব-৬ অভিযান চালিয়ে ৮ জন জুয়াড়ি গ্রেফতার
- Update Time : ১১:৪৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৯ Time View

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :
যশোরের কোতোয়ালী মডেল থানাধীন ডালমিল আদর্শপাড়া এলাকায় অভিযান চালিয়ে ০৮ জন অনলাইন বেটিং ওয়েবসাইট ব্যবহারকারী (জুয়াড়ি) কে গ্রেফতার করে র্যাব-৬, যশোর ক্যাম্প।
কোম্পানি কমান্ডার জানান,১৪ সেপ্টেম্বর ২০২৬ইং ৪:৫০ ঘটিকার সময় ক্যাম্পের চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতোয়ালী মডেল থানাধীন ডালমিল আদর্শপাড়া চোরমারা দিঘির দক্ষিণপাড়া জনৈক মোঃ জাহাঙ্গীর হোসেন এর বায়তুশ্-শেফা নামক ৫ম তলার ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে ল্যাপটপ ও মোবাইল ব্যবহার করে অনলাইন জুয়ার এ্যাপস এর মাধ্যম অনলাইন জুয়া খেলা অবস্থায় আসামী ১। মোঃ ফয়সাল (২২), পিতা- মোঃ সালাম সরদার, ২। মোঃ শাহিন আলম (২৪), পিতা- মৃত আব্দুর রহিম গাজী, সর্ব সাং- শিবপুর, ৩। মোঃ মিলন (২৫), পিতা- ইউসুফ আলী, সাং- মরাগাছা, ৪। মোঃ শরিফুল আসলাম (২৩), পিতা- মোঃ হোসেন গাজী, সাং- শিবপুর, ৫। মোঃ নাজমুল হোসেন (২২), পিতা- আবেদার রহমান, সাং- মলেঙ্গা, ৬। মোঃ শরিফুল আসলাম (২৩), পিতা- মোঃ হোসেন গাজী, সাং- শিবপুর, থানা- কালীগঞ্জ, ৭। মোঃ বাপ্পি হোসেন (২১), পিতা- মোঃ বিল্লাল গাজী, সাং- পরানপুর এবং ৮। মোঃ আরিফুল ইসলাম (২০), পিতা- মোঃ নজরুল ইসলাম,* সাং- মিন্দিনগর, উভয় থানা- শ্যামনগর, সর্ব জেলা: সাতক্ষীরাকে গ্রেফতার করে।
ঘটনার সূত্রে জানা যায়, আসামিগণ একটি ল্যাপটপ এবং ০৯ টি এন্ড্রয়েড ফোনের মাধ্যমে অনলাইনে অবৈধভাবে অনলাইন বেটিং ওয়েব সাইটের মাধ্যমে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংক একাউন্ট ব্যবহার করে দেশে এবং বিদেশে অবৈধ আর্থিক লেনদেন করে আসছে। এছাড়াও আসামিগণের নিকট হইতে ৮৬০ টি বিভিন্ন রংয়ের স্ক্র্যাচ কার্ড উদ্ধার করা হয়।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদেরকে যশোর কোতোয়ালী থানায় মামলার রুজু করে হস্তান্তর করা হয়।






















