০১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর গারো পাহাড় এলাকায় হাতির বিচরণ নির্বিঘ্ন করতে বন বিভাগের অভিযান 

Reporter Name
  • Update Time : ১২:৩৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / ১৩৭ Time View

স্টাফ রিপোর্টার মাসুদুর রহমান।

শেরপুর সীমান্তের গারো পাহাড় এলাকায় বিলুপ্তপ্রায় এশিয়ান প্রজাতির হাতির বিচরণ এবং খাদ্য ও আবাসস্থল নির্বিঘ্ন করতে বন বিভাগের অভিযান পরিচালনা করা হয়েছে।

২৮ এপ্রিল সোমবার দিনব্যাপী এই অভিযানে আনুমানিক ৩০ একর সংরক্ষিত বনভূমিতে চাষকৃত  ৩৫ টি অবৈধ সবজি/টাল সম্পূর্ণ রূপে কাটা হয় এবং বন্য হাতি চলাচলের জায়গা থেকে জি.আই তার কর্তন ও জেনেরেটর ভেঙে ফেলা হয়।

জেলার শ্রীবরদী উপজেলার বালিজুরী রেঞ্জ কর্মকর্তা মো: সুমন মিয়ার সার্বিক সহযোগিতায় এবং  কেন্দ্রীয় বন সংরক্ষক এ,এস,এম জহির উদ্দিন আকন এর প্রত্যক্ষ দিকনির্দেশনায় ময়মনসিংহ অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম. আব্দুল ওয়াদুদ ও সহকারী বন সংরক্ষক মো: সাদেকুল ইসলাম খান এর তত্ত্বাবধানে সহকারী বন সংরক্ষক তানভীর আহমেদ ইমন এ অভিযানে অংশ নেয়।

এ সময় বালিজুরী রেঞ্জাধীন বালিজুরী সদর, মালাকোচা ও কর্ণঝোড়া বিটের আওতায় সংরক্ষিত বনভূমিতে হাতির নিরাপদ বিচরণ এবং  খাদ্য ও আবাসস্থল পরিস্কার করা হয়।

অভিযানে অন্যায়ের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জের সহকারি রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, কর্ণঝোড়া, সদর ও মালাকোচা বিট কর্মকর্তা আব্দুর রাকিব, গজনী বিট কর্মকর্তা সালেহিন নেওয়াজ, তাওয়াকুচা বিট কর্মকর্তা, সমেশ্চুরা বিট কর্মকর্তা ইফাজ মোর্শেদ, ডুমুরতলা বিট সহযোগী কাওসার হোসেন, রকিবুল ইসলাম রকি সহ মধুটিলা, রাংটিয়া এবং বালিজুরী রেঞ্জ এর সকল স্টাফ, ইআরটি প্রতিনিধি ও স্থানীয় প্রতিনিধি সহ সচেতন জনগোষ্ঠী উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

শেরপুর গারো পাহাড় এলাকায় হাতির বিচরণ নির্বিঘ্ন করতে বন বিভাগের অভিযান 

Update Time : ১২:৩৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫