শৈলকুপার বকশিপুর গ্রামের ছেলে তপন(৩৫) এক ছেলের ঝুলন্ত মরাদেহ ফরিদপুর থেকে উদ্ধার।
- Update Time : ০৭:৩১:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- / ৯৫ Time View

সুমন কুমার বিশ্বাস
ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ফরিদপুর একটি ফ্লাট থেকে শৈলকুপা উপজেলার ১২ নং নিত্যান্দপুর ইউনিয়নের বকশিপুর গ্রামের তপন বিশ্বাস (৩৫) এক যুবকের ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে ফরিদপুর সদর থানা পুলিশ। ঘটনাটি গতো বৃহস্পতিবার অনুমানিক বিকাল ৪টার সময় তার স্ত্রী ওখানকার স্থনীয় লোকজন নিয়ে বাসার দরজা ভেঙ্গে দেখতে পায় তার স্বামীর ঝুলন্ত মরাদেহ পরে পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় । নিহত তপন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ১২ নং নিত্যান্দপুর ইউনিয়নের মৃত মনিকুমার বিশ্বাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায় তপন ফরিদপুর ইসলামী হাসপাতালে কর্মরত ছিলেন। এবং তার স্ত্রী গোয়ালন্দ একটি এনজিওতে চাকরি করেন।
পারিবারিক ভাবে তার মা বলেন গতো ১৫ দিন আগে তার স্ত্রীর সাথে পরকীয়া প্রেমের কারণে বাকবিতণ্ডা হয় এবং তার স্ত্রী ও তার শাশুড়ি মিলে তপনের মায়ের সামনে মারধর করে। পরে মা ছেলে মিলে সেখান থেকে তাদের গ্রামের বাড়ি বকশিপুর চলে আসে। পরে স্বামী স্ত্রী মিল হবার পরে আবার ফরিদপুর তার কর্মস্থলে ফিরে যায় এবং সেখান থেকে তার নিথর দেহ গ্রামে আসে।
নিহত তপনের স্ত্রী বলেন তার স্বামী যেখানে চাকরি করেন সেখানে একটা মেয়ের সাথে তার পরকীয়ার সম্পর্ক আছে। আমি এবং আমার স্বামী এক জায়গাই না থাকার কারণে তাদের সম্পর্ক আরও জোরালো হতে থাকে। তপনের স্ত্রী আরও বলেন গলায় ফাঁস নেওয়ার আগে সে ভিডিও কলে তার পরকীয়া প্রেমিকাকে ছবি এবং ভিডিও পাঠিয়েছিলেন সেই ছবি এবং ভিডিও সহ ফোন বতর্মানে ফরিদপুর সদর থানা পুলিশ কাছে আছে। পরিবারের দাবি তার স্ত্রী তাকে মেরে ফেলছে। আর তপনের স্ত্রীর দাবি পরকীয়া প্রেমিকার জন্য তার আত্মহত্যা করেছেন। এখন পুলিশ বলছেন ফরিদপুর সদর থানায় একটা সাধারণ ডায়রি করা আছে ময়নাতদন্তের রিপোর্ট আসলে বোঝা যাবে কীভাবে মারা গেছে। পরে গ্রামের বাড়িতে এনে লাশের মরাদেহ দাফন কাজ সম্পূর্ণ করেন তার পরিবারের লোকজন।















